মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বড় তেঘরিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মো. মনিরুল ইসলাম (৬৬) নামে এক ব্যক্তিকে ৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের বড় তেঘরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত এমাজউদ্দীন এবং মাতা মৃত রহিমা বিবি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com