লালমনিরহাট জেলা প্রতি নিধি
লালমনিরহাটের চাপারহাট লাবনা ফিলিং স্টেশনে তেল বিতরণের সময় লাইন ভঙ্গ করার কারণে এক বাইকারের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহানের বিরুদ্ধে।
তবে এ ব্যাপারে লালমনিরহাট নিউজ ইউএনওকে ফোন দিলে তিনি জানান, বিষয়টি সঠিক নয়।
তিনি বলেন, “বাইকের চাবি নিয়েছি, গায়ে হাত তুলি নাই তো। উনাদেরকে জরিমানা করা হয়েছে।”
তবে ভিডিওতে মারতে দেখা গেছে এবং ইউএনও হিসেবে গায়ে হাত তুলতে পারেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গায়ে হাত তুলতে পারি না তো, গায়ে হাত তুলি নি তো।”
তবে ভিডিওতে দেখা যায়, তিনি বেশ কয়েকবার গায়ে হাত তুলেছেন এবং টি-শার্টের কলার ধরে ঝাঁকিয়েছেন।
বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না—সেদিকেই এখন সবার দৃষ্টি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com