চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কমিটি “Committee for Higher Studies & Research (CHSR)”-এর ৪৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ আগস্ট (মঙ্গলবার) ২০২৫ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএইচএসআর-এর চেয়ারম্যান ও চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। সভায় চুয়েটের চলমান উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্প বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়। এতে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সম্মানিত অভ্যন্তরীণ সদস্য ও বহিঃসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com