
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম গুনবতী ডিগ্রী কলেজ 4+ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হুদা ভূঁইয়া মানিক এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ডিগ্রী কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।
উল্লেখ্য যে, এইচএসসি-২০২৬ পরীক্ষায় চৌদ্দগ্রাম উপজেলায় মানবিক বিভাগ থেকে একমাত্র GPA- 5 প্রাপ্ত হন গুণবতী ডিগ্রী কলেজের শিক্ষার্থী সামিরা মজুমদার।
শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার উদ্যেশ্যে সামিরা মজুমদার কে কলেজ থেকে ক্রেস্ট ও নগদ অর্থ এবং ডা. মঞ্জুর আহমেদ সাকি'র পক্ষ থেকে বই উপহার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com