
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাংরা বাজারস্থ বিএনপির কার্যালয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হালিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুর রহমান মজুমদার। ইউনিয়ন যুবদলের সভাপতি তৌহিদ উল্লাহ ভুইঁয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুন নবী মানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সবুজের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য জাফর ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুবুর রহমান পারভেজ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির চৌধুরী, যুবদল নেতা মোঃ আবুল কালাম ভুঁইয়া, ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমান জিলানী, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক গাজী শিপন, ৯নং ওয়ার্ড যুবদল নেতা আবদুল আহাদ জায়েদ, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহিদ হোসেন লিটন, ৭নং ওয়ার্ড যুবদলের নেতা ইয়াহিয়া রতন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুরাদ চৌধুরী, ৫নং ওয়ার্ড যুবদলের নেতা আমিনুর রহমান সুমন, ৪নং ওয়ার্ড যুবদলের নেতা মোঃ আবু ফয়সাল, ৩নং ওয়ার্ড যুবদলের নেতা মোহাম্মদ জিন্নাহ, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আকবর হোসেনসহ ইউনিয়ন যুবদলের যুবদলের নেতৃবৃন্দ। আলোচনা সভায় নেতৃবৃন্দ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার ধানের শীষের পক্ষে ঐকবদ্ধভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com