জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট মু. শাহাজাহান,
শুক্রবার সকালে স্থানীয় একটি হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথ দীঘি ইউনিয়ন জামায়াতের আমির মু. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, আলকরা-গুণবতী-জগন্নাথ ইউনিয়ন নির্বাচনী জোনের সভাপতি আইয়ুব আলী ফরায়েজী, আলকরা-গুণবতী-জগন্নাথ ইউনিয়ন নির্বাচনী জোনের সেক্রেটারি ডা. মঞ্জুর আহমেদ সাকি ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জামায়াত নেতা শাহ আলম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।



