
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম শ্রীপুর জামিয়া মাদানিয়া মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে জেলা ক্বওমী মাদরাসা সংগঠনের বৃত্তিপ্রাপ্ত ২৪ ছাত্রকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার রাতে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, হাব ও আটাব চট্টগ্রাম জোনের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং মুহতামিম মোহাম্মদ উল্লাহ উজানীর পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, সাবেক এনএসআই পরিচালক কাজী কামাল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, মছরুর হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার মোঃ শামীম। ওয়াজ করেন মুফতি রেজাউল করিম আবরার, মুফতি মাহমুদ হাসান কাসেমী, মাওলানা হারেছ উদ্দিন। এরআগে বৃহস্পতিবার রাতে ওয়াজ করেন মাওলানা মেরাজুল হক মাযহারী, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল হাসান রাজাপুরী। এ সময় মাওলানা আলতাফ হোসেন, মুফতি আবদুর রহিম, হাফেজ মুহাঃ শাহাদাত হুসাইন, বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের অভিভাবকসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com