জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
আগামী ১২ ফেব্রু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যতিক্রমী ক্যাম্পেইন র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীর বাজার এলাকায় বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মোহাম্মাদ আল আমীন রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু মজুমদার, কামরুল হাসান, শহিদুল ইসলাম পাপ্পু, ওসমান গনি রাকিব, মোঃ আবদুল্লাহ, নাইমুর রহমান নাহিম, সোহরাব হোসেন জুয়েল, কাউছার, নাজমুল হোসাইন, রনি খান ও খালেদ রায়হান ভুঁইয়া প্রমুখ। ব্যতিক্রমী র্যালীতে দুই কালারের পাঞ্জাবী পরিহিত যুবকদের হাতে ছিল ‘হ্যাঁ’ যুক্ত প্ল্যাকার্ড। গণভোটে হ্যাঁ দিন, বাংলাদেশ বুঝে নিন-¯েøাগানে মুখরিত পুরো এলাকা। রাজনৈতিক কর্মসূচির বাইরে হ্যাঁ এর পক্ষে ব্যতিক্রমী ক্যাম্পেইন নজর কাড়ে সকলের।
র্যালী শেষে সম্মুখ সারির যোদ্ধা মোহাম্মদ আল আমিন রাসেল বলেন, এবারের নির্বাচনে ভোটাররা দুইটি ভোট দিতে পারবে। একটি ভোট পছন্দের প্রার্থীকে। আরেকটি ভোট হ্যাঁ বা না’র পক্ষে। আমরা ক্যাম্পেইন করছি-হ্যাঁ’র পক্ষে। হ্যাঁ মানে বাংলাদেশ। হ্যাঁ ভোট মানে ক্ষমতার ভারসাম্য। সুতরাং, আমরা আত্মীয়-স্বজনসহ সকলকেই হ্যাঁ এর পক্ষে সচেতন করবো।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com