
জহিরুল ইসলাম সুমন,চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলায় চিওড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ১০ অক্টোবর) বিকেলে উপজেলার চিওড়া বাজারের কলেজ রোডের সফিকুর রহমান মজুমদার মার্কেটে দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্বোধন করা হয়।
জানা গেছে, চিওড়া বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদ স্থাপিত হয় ১৯৮৮ সালে যাত্রা শুরু করে
পরবর্তী সময় থেকে বিএনপি ক্ষমতায় না থাকায় রাজনৈতিক রোষানলে বন্ধ হয়ে যায় ক্লাবটি।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় চিওড়া
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
শহিদ জিয়া স্মৃতি সংসদের সাবেক সভাপতি সফিকুর রহমান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
কুমিল্লা দঃ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা,
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট নেত্রী স্বাধীনতার ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে বিকৃতভাবে উপস্থাপন করেছে।
মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন জিয়াউর রহমান। আওয়ামী লীগ সরকার সেই ইতিহাসকে মুছে দিয়েছিলো। সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না। পুতে ফেলা সত্য আজ আবার জাতির সামনে উপস্থাপন হচ্ছে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দলের নাম করে যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী কার্যক্রম করে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনগণের কাছে দলের নাম ডুবাবেন না। জনসম্পৃক্ততা বাড়ান, জনগণের কল্যাণে কাজ করুন।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহালম রাজু,
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ মজুমদার হারুন , উপজেলা বিএনপির সহ-সভাপতি আ ন ম সলিমুল্লাহ টিপু ,উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহালম ,উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম শাহিন রেজা ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারী নুরু ,চৌদ্দগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাসান, চিওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন উর রশিদ হারুন , ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর , ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী রকিব, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ সোলেমান, ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হাসান মনির, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার মাসুম। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com