
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী কেন্দ্র অফিস উদ্বোধন ও গ্রাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান।
শুক্রবার(২৮ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও ৩নং ওয়ার্ড জামায়াত নেতা মোঃ কপিল উদ্দিন মোল্লা'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ বেলাল হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামীর নায়েবে আমির হাফেজ বদিউল আলম, সেক্রেটারী সাখাওয়াত হোসেন শামীম, ছাতিয়ানী কেন্দ্র পরিচালক মোঃ ওমর ফারুক পন্ডিত।
ছাতিয়ানী গ্রাম কমিটির সভাপতি মোঃ আহসান উল্লাহ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট সাইফুদ্দিন, জামায়াত নেতা মোঃ কামরুল হাসান, ডা. তাজুল ইসলাম, মাসুম বেপারী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হুসাইন, ৩নং ওয়ার্ড জামায়াতের ইসলামী সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, সেক্রেটারী মোঃ নাছির উদ্দিন মোল্লা, ছাতিয়ানী ইউনিট সভাপতি মোঃ মাহবুবুর রহমান মোল্লা, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রায়হানসহ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com