
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রোববার আসরের নামাজ শেষে পৌরসভার মুন্সী বাড়ি জামে মসজিদে আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও: সোহেল আহমেদ।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মুন্সীর উদ্যোগে আয়োজিত দোয়ায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাহ জালাল, ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আলম পাটোয়ারী, ইতালী প্রবাসী জিয়া মঞ্চ নেতা মামুন, সাবেক পৌর শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন দেলু,পৌরসভার যুবদলে যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল কাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com