
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের বাকগ্রাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মুসলিম ভাই বোনদের সৃষ্টি কর্তার আদেশ - নিষেধ মেনে চলা ও হেদায়াতের উদ্দেশ্য তাফসির মাহফিলের আয়োজন করা হয়।
২৯ নভেম্বর শনিবার বাকগ্রাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে আলহাজ্ব মাওলানা ওবায়দ হক খোন্দকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন ফেনী সোনাগাজী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবুল কাসেম। মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনা আরো তাফসির পেশ করেন হাফেজ মাওলানা বেলাল হুসাইন। ফেনী আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ওয়াহিদ উল্লাহ। এতে আরো আলোচনা করেন আলকরা আল ফালাহ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতুব উদ্দিন। বাকগ্রাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন হুসাইন। এ সময় আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: এনামুল হক আইয়ুব। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো : জহির উদ্দিন রাসেল । ফেনী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন। আলকরা ২ নং ওয়াড় জামায়াতে ইসলামীর সভাপতি সমাজ সেবক কামরুল আলম । সার্ভিক সহযোগিতায় ছিলেন মাহফিল কমিটির আহ্বায়ক মাওলানা আবু সায়েদ লিটন। কাজী মতিউর রহমান নয়ন। কাজী মশিউর রহমান। সানমান রহমান শুভ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com