ঢাকাSunday , 14 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া

    admin
    December 14, 2025 11:11 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবসে জামায়াতের দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, শাহাব উদ্দিন, ইউসুফ মেম্বার, আবদুল কাদের, জালাল উদ্দিন টিপুসহ বিভিন্ন ইউনিয়ন আমীর ও সেক্রেটারীবৃন্দ। এছাড়া পৌর জামায়াত আমীর মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মু. শাহজাহান।
    কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমীর এডভোকেট মু. শাহজাহান বলেন, শহীদ বুদ্ধিজীবিরা ছিলেন জাতীয় শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশ যত দিন থাকবে, শহীদ বুদ্ধিজীবির মানুষ ততদিন মনে রাখবে। সরকারের উচিত, শহীদ বুদ্ধিজীবির স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST