জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
২ জুন (বৃহস্পতিবার) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহি বাতিসা হাই স্কুল মাঠ ও বাতিসা এতিমখানা পরিদর্শন করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
এসময় অন্যানের মধ্যে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বাতিসা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, খেলোয়াড় ও বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্হিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বাতিসা হাইস্কুল মাঠের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন, খেলোয়াড় ও স্হানীয় ব্যক্তিবর্গের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং মাঠ পরিচর্যা ও প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দেন। এসময় তিনি উপস্হিত খেলোয়াড়দেরকে দু'টি ফুটবল উপহার দেন।
নির্বাহী কর্মকর্তা পরে অনেকটা পরিত্যক্ত অবস্হায় পড়ে থাকা বাতিসা এতিমখানার স্হাপনা, মার্কেট ও পুকুর পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com