জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি :
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার চৌদ্দগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার চৌদ্দগ্রাম পূজা ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পৌরসভা পূজা ফ্রন্টের সভাপতি অনিল বণিকের সভাপতিত্বে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় মহাশ্মশান ও মহাদেব মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
পরে ধর্মীয় স্লোগান ও ভক্তিমূলক আয়োজনে শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ করেন।
জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা, গীতাপাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ, শান্তি ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তাপস চৌধুরী, আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা ফ্রন্টের সেক্রেটারি আশীষ কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা ফ্রন্টের সদস্য আপন সাহা, খোকন কর্মকার, সুমন সাহা, বাদল সাহা, টিপু দাস, স্বপন দাস ও টিটু দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে চৌদ্দগ্রাম থানা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ধর্ম, ন্যায়, মানবতা ও কল্যাণের চিরন্তন বাণী নিয়ে
ভক্তি, প্রার্থনা, উপবাস, পূজা-অর্চনা ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তরা স্মরণ করছেন ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র আবির্ভাবতিথি।
প্রার্থনা করবেন দেশ, জাতি ও সমগ্র বিশ্বের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com