
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : :
জন্ম থেকে দুই পায়ের পাতা বাঁকা ছিলো। এর পরও দীর্ঘ প্রায় ৩৫/ ৪০ বছর পর্যন্ত নিজ শক্তিতে হাটা চলা, কাজ কর্ম করে আসছিলো। হঠাৎ আজ কয়েক বছর ধরে হাঁটা - চলাফেরা করতে পারছে না চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের আবু আহম্মদ এর ছেলে সুমন। এই সুমন নম্র, ভদ্র, সহজ সরল একটা ছেলে। দীর্ঘ দিন কাজ কর্ম করতে না পারায় বর্তমানে আর্থিক সংকটে পড়ে যায়। অনেক দিন ধরে তার একটি হুইল চেয়ার প্রয়েজন ছিলো। আর সেই খবরটি পৌছে যায় চৌধুরী ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর স্বত্ব অধিকারী হাজী নাজিমের কাছে।। খবরটি শুনে হাজী নাজিম চৌধুরী অসহায় সুমনে পাশে দাড়াতে একটি হুইল চেয়ার নিয়ে হাজির হোন আলকরার ধোপাখিলায়। সুমনের বাড়ীতে পৌছে দেন হুইল চেয়ারটি। হুইল চেয়ারটি পেয়ে অনেক খুশি হোন সুমন ও তার পরিবার। তবে মনবতার কল্যাণে সহজ সরল অসহায় সুমনের পরিবারের পাশে দাড়ানো একান্ত প্রয়োজন বলে মনে করেন হাজী নাজিম চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com