ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জনদুর্ভোগ লাঘবে আনন্দবাজার-রাজারহাট রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন

    admin
    November 2, 2025 7:43 pm
    Link Copied!

    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : মো: জাহিদ হাসান।

    ​দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতের কাজ স্থগিত থাকায় সৃষ্ট চরম জনদুর্ভোগ লাঘবে অবশেষে রাজপথে নামল উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের ক্ষতিগ্রস্ত জনসাধারণ। আনন্দবাজার থেকে রাজারহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা এবং চলাচলের অযোগ্য অবস্থার প্রতিবাদে আজ রবিবার উমর মজিদ ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

    ​মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন, যেখানে রাস্তা মেরামতের কাজ দ্রুত শুরু করার জোর দাবি জানানো হয়।

    ​আনন্দবাজার থেকে রাজারহাট পর্যন্ত রাস্তা ও বাঁধের চলাচলে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের দূর্ভোগের অবসান, রাস্তার দ্রুত পূর্ণাঙ্গ মেরামতের কাজ ও বাঁধের সংস্কার এবং সামগ্রিক পানীয়জলের প্রকল্পের তদারকি, অসহায় কৃষকদের সঠিক মূল্য ও সহায়তার দাবিতে।

    ​মানববন্ধন ​আয়োজনে: ক্ষতিগ্রস্ত জনসাধারণ, উমর মজিদ ইউনিয়নবাসী”

    ​স্থানীয়রা বলেন, এই সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি এলাকার শিক্ষা, অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটির কাজ স্থগিত থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, কৃষকসহ সকল স্তরের নাগরিকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    কাঁদা-জল পেরিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়াও, সড়কের পাশে থাকা বাঁধের সংস্কারের অভাব এবং বিশুদ্ধ পানীয়জলের প্রকল্পের কাজে অনিয়ম নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।

    ​মানববন্ধনে অংশ নেওয়া জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করা, বাঁধের সংস্কার করা এবং পানীয়জলের প্রকল্পের সঠিক তদারকি নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST