ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে কোমর গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার মাঠের দাবীতে মানবন্ধন

    admin
    June 24, 2026 9:12 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    খেলার মাঠের অভাবে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে – এই দাবিতে জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মানবন্ধন কর্মসূচি পালন করেছে।

    শিক্ষার্থীরা সকালে হিচমী চার মাথা অবরোধ করে অংশগ্রহণে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা “আমাদের খেলার মাঠ চাই”, “মাঠ ছাড়া শিক্ষা অসম্পূর্ণ”, “শিশুর শরীর গঠনে মাঠ অপরিহার্য” – স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

    বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো স্থায়ী খেলার মাঠ নেই। ফলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা অন্য জায়গায় ভাড়া করে করতে হয়। এতে শরীরচর্চা ক্লাসও নিয়মিত হয় না।

    এলাকার অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলার মাঠের বিকল্প নেই।

    শিক্ষা জাতির মেরুদণ্ড। আর খেলাধুলা সেই মেরুদণ্ডকে শক্তিশালী করে। কোমর গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি দ্রুত পূরণ হোক – এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST