
কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে অনুমোদন বিহীন ভেটেরিনারি ঔষধ ও প্রিমিক্স উৎপাদন করার দায়ে সৌদি বাংলা এগ্রোভিট লিমিটেড সিল গালা করেছে ভ্রাম্যমান আদালত।
৭ অক্টোবর সদর উপজেলার পুরানাপুল ইউনিয়নের জলটুল গ্রামে প্রানি সম্পদ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য দপ্তরের যৌথ অভিযানে সৌদি বাংলা এগ্রোভিট লিমিটেডকে ভুয়া কোম্পানি হিসেবে চিহ্নিত করে এটি সিলগালা করা হয়। প্রানি সম্পদ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে মানহীন ভেটেরিনারি ঔষধ ও প্রিমিক্স উৎপাদন করে আসছিল সৌদি বাংলা এগ্রোভিট লিমিটেড।
এ সময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেহেদি হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রাসেল।
এ বিষয়ে জয়পুরহাট সদর প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, জয়পুরহাট সদরের জলাটুলে আবু সাইমের সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানটি অনুমোদন বিহীন। তার কোন এক্সপার্ট নেই (কেমিস্ট)। বিভিন্ন উপকরণ ইচ্ছামত অনুপাতে মিশ্রিত করে এবং বিভিন্ন কালারিং রিয়েজেন্ট ব্যবহার করে, কোন ল্যাব টেস্ট করে না। এমনকি লাইসেন্স না নিয়েও সে ডিএলএস নাম্বার ব্যবহার করেছে। এমন অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com