
সামিনুর ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যদলের সাধারণ সম্পাদক ফারুক মাস্টার, উপজেলা তাঁতীদলের সিনিয়র সহসভাপতি আশিদুল ইসলাম হাসু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু, উপজেলা তরুণ দলের আহ্বায়ক ওমর ফারুক সাবু, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিখন, পৌর মৎস্যদলের সভাপতি মাজেদুল ইসলাম, পৌর মৎস্যদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক এবং জাসাসের পৌর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ন আব্বায়ক হারুন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি জলঢাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com