
সামিনুর ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্দ্যোগে বনাঢ্য র্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালনের লক্ষে ১৬ডিসেম্বর (মঙ্গলবার) জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের আয়োজনে এবং নীলফামারী-০৩ সংসদীয় আসন ( জলঢাকা ) জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিক প্রত্যাশী মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফির নেতৃত্বে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হতে একটি বনাঢ্য র্যালী বের হয় এবং র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, জেলা সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, সহ সেক্রেটারি মোজাহিদ মাসুম, ওয়ার্ড সেক্রেটারি হামীমুর রহমান হামিম, যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু।
উপজেলা অফিস সম্পাদক আসাদুজ্জামান, ছাত্র শিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর, জেলা ছাত্র শিবির সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।
শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পমাল্য অর্পণ শেষে পুনরায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয় এবং দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে মিলাদ মাহফিলের তবারক বন্ঠন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com