সামিনুর ইসলাম, নীলফামারী প্রতিনিধি
৭সেপ্টম্বর (সোমবার) সকাল ১০ টা হইতে বিকাল ২ টা পর্যন্ত নীলফামারী'র জলঢাকা উপজেলার "জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়" হলরুমে "দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬" অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল: নৈতিকতার অভাবই দুর্নীতির মূল কারণ (পক্ষে-বিপক্ষে)।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাতুল ফেরদৌস হ্যাপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দুদক সমন্বিত কার্যালয়, রংপুর এর সহকারী পরিদর্শক মোঃ আরাফাত হোসেন জুয়েল।
জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিনুর রহমান বিএসসি।
জলঢাকা উপজেলার "দুর্নীতি প্রতিরোধ কমিটি"র সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং সকল সদস্যবৃন্দ ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার, জান্নাতুল ফেরদৌস হ্যাপি তাহার বক্তব্য বলেন: দুর্নীতি রোধ করতে হলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে দূর্নীতি মুক্ত থাকতে হবে শুধুমাত্র এককভাবে কারো পক্ষে দুর্নীতি রোধ করা কষ্টকর এবং তিনি আরো জানান যে এরকম বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি জলঢাকায় একটি বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা করার ঘোষণা দেন ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে;
১। জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জলঢাকা।
২। আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জলঢাকা।
৩। আলহেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়, জলঢাকা।
৪। বিয়াম ল্যাবরেটরি স্কুল, জলঢাকা।
চ্যাম্পিয়ন দল হিসেবে নির্বাচিত হয়েছে:
জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জলঢাকা।
এবং
রানার্সআপ দল হিসেবে নির্বাচিত হয়েছে:
বিয়াম ল্যাবরেটর স্কুল, জলঢাকা ।
বিতর্ক অনুষ্ঠানটিতে:
বিচারক প্যানেলে মডারেটর হিসেবে ছিলেন: সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ মুছাব্বিহান (বাংলা বিভাগ), ছিট মিরগঞ্জ কামিল মাদ্রাসা, জলঢাকা।
বিচারক হিসেবে ছিলেন: প্রফেসর মোঃ রুস্তম আলী (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), টেঙ্গনমারি ডিগ্রী কলেজ ও সেক্রেটারি "উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি" জলঢাকা।
প্রভাষক আব্দুল্লাহ আল মামুন (রাষ্ট্রবিজ্ঞান), জলঢাকা সরকারি কলেজ।
জনাব মাফরুহা আক্তার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, জলঢাকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলঢাকা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সমাজকর্মী মোঃ আনোয়ার হোসেন, এবং সভাপতিত্ব করেন জলঢাকা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজিজার রহমান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com