
মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী :--
সেনবাগ উপজেলা ছাত্র প্রতিনিধি দলের সমন্বয়ক, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নেতা মো: কামরুজ্জামান একক প্রচেষ্টায় সেনবাগ উপজেলার বিভিন্ন হাই স্কুল ও সামাজিক সংগঠনের ক্রীড়া সামগ্রী প্রদান করেন। তারই আলোকে সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জন্য নিজ উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময়
লায়ন সৈয়দ ফাউন্ডেশন এর আয়োজনে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের মেধাবী ও শতভাগ উপস্থিতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে ষষ্ঠশ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ উপস্থিতি, সর্বোচ্চ নাম্বার, ভালো ফলাফল করা ২১ জন শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের মধ্যে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com