জামালপুর প্রতিনিধি।
জামালপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘উইনার্স স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে আন্তঃ জেলা যুব গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২টি দলের অংশগ্রহণে নক-আউট পর্বের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ট্রাইবেকারে জয় লাভ করেছে ইকবালপুর যুব একাদশ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩:৩০ মিনিটে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় কাচারীপাড়া যুব একাদশ এবং ইকবালপুর যুব একাদশ। নির্ধারিত সময়ে রোমাঞ্চকর লড়াইয়ে খেলাটি ২-২ গোলে সমতায় শেষ হলে তা গড়ায় ট্রাইবেকারে। পরবর্তীতে ট্রাইবেকারে দুর্দান্ত পারফর্ম করে জয় ছিনিয়ে নেয় ইকবালপুর যুব একাদশ।
এর আগে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এড. মোঃ মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশ এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে আরও জোরদার করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সফিউর রহমান শফি। শিক্ষাবিদ মোঃ আল ইমরান সুজন , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসান আল মাহিন। এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ১২ দলীয় এই নক-আউট টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com