
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি --
জার্মানিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করায় নাফিসা তাবাসসুম ফ্রিমাকে
জার্মানির বিখ্যাত প্রতিষ্ঠান (Phoenix Contact)-এর আয়োজনে একটি বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর গৌরব অর্জন করেছেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও জার্মান
প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়ার সুযোগ্য কন্যা নাফিসা তাবাসসুম ফ্রিমা ও তাঁর দল।
তাঁদের এই অসাধারণ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সঞ্চালনা করেন- সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমির হোসেন লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম,এ আজিম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক ও প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আলাউদ্দিন আলো, সংস্থার পরিচালক শহীদউল্লাহ মিন্টু, মোহাম্মদ হারুন, নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের আহ্বায়ক নিজাম উদ্দিন, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নেসারুদ্দিন ভূঁইয়ার স্কুল জীবনের সহপাঠী উপজেলা প্রেসক্লাব সেনবাগে সহ সভাপতি ও বেগমগঞ্জ কাজিরহাট কলেজের প্রভাষক শাহাব উদ্দিন সহ অন্যান্য অতিথিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক পরিষদের সদস্য আব্দুল মান্নান বাবলু, আব্দুর রহমান ভূঁইয়া, রফিকুল ইসলাম রবি, হাবিব উল্লাহ, নেছার উদ্দিন ভূঁইয়ার ছোট ভাই আব্দুর রশিদ ভূঁইয়া, বক্সগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন, সেনবাগ উপজেলা প্রেসক্লাব ও সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
বক্তারা তাঁদের বক্তব্যে নাফিসা তাবাসসুম ফ্রিমা ও তাঁর দলের আন্তর্জাতিক অঙ্গনে এমন অসাধারণ অর্জনের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ফাউন্ডেশনটির অগ্রণী ভূমিকার প্রশংসা করে বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালনা পরিষদের সদস্য মাওলানা শহীদ আহমেদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে নাফিসা তাবাসসুম ফ্রিমা ও তাঁর দলের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সাংবাদিক, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক পরিষদের সদস্য ও অতিথিদের সম্মানে খাবারের আয়োজন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে :- সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com