চট্টগ্রাম অফিস
জাতীয়তাবাদী সংগঠন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাবেক ছাত্রনেতা মোঃ সিরাজুল মনির।
গত ২১ আগস্ট জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সিরাজুল মনির কে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার খবর নিশ্চিত করেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রুহুল আমিন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় সিরাজুল মনির কমিটির সভাপতি সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সকল কাজে জাতীয়তাবাদী সকল সৈনিকদের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com