
সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-এর এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল মুনিমের ছেলে আরিফুল ইসলাম শুভ।
পুলিশ জানায়, সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com