মাহবুব হাসান স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখর ছিল ঝালকাঠি। জেলা প্রশাসনের উদ্যোগে লোকজ মেলা, হা-ডু-ডু প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় বাঙালীর প্রানের উৎসব বৈশাখ বরণ।
মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের শোভাযাত্রা বের হয়। বাঙালি সংস্কৃতির নানা অনুসর্গ নিয়ে বৈশাখী শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনো থেকে শুরু করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিশুপার্কের সামনে এসে শেষে হয়।
জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা প্রশাসক মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর প্রশাসক কাওছার হোসেনসহ ঝালকাঠির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেয়।
শোভাযাত্রা শেষে শিশুপার্কের মুক্তমঞ্চে শিশু একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে লোকজ নৃত্য ও গান পরিবেশিত হয়। এছাড়া নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে মেলাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com