মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//
ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি মুহূর্তেই আগুনে পুড়ে যায় এবং পরবর্তীতে আগুন সাকুরা পরিবহনের বাসেও ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ বাসটি জব্দ করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com