
মো মুক্তার হোসেন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের তৃতীয় মেয়াদের জন্য দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোরাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিস আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র গজনী অবকাশে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। এ সময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেনকে নির্বাচন কমিশনার ঘোষণা করে নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি ক্লাবের সাবেক দুইবারের সভাপতি সাইফুল ইসলামকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
২০ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি এ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোরাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে আনিস আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে রাকিবুল হাসান রুবেল নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেন মাসুম ও লিটন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু রাইহান, দপ্তর সম্পাদক শেখ রিয়াজ, প্রচার সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য মুজাহিদ হোসেন।
নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com