বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা ও মতবিনিময় সভা-২০২৬ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের বিক্রয় প্রতিনিধি জোটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিক্রয় শিল্পের বর্তমান অবস্থা, পেশাজীবীদের অধিকার, কর্মপরিবেশ ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন অলংকৃত করেন ঝিনাইদহ জেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সভাপতি এম. এ. মজিদ বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে বিক্রয় শিল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাজার ব্যবস্থার সচলতায় বিক্রয় প্রতিনিধিদের অবদান অনস্বীকার্য,তিনি আরো প্রতিশ্রুতি দেন বিক্রয় শিল্পীদের জেলা ভিত্তিক অফিস করতে সহযোগীতা করবে এমনকি সরকারের উপর মহলে এই পেশাজীবিদের জন্য,সর্বোচ্চ সুযোগ- সুবিধা দিবে।তিনি বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ে বিষয়গুলো উপস্থাপনের আশ্বাস দেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এ খাতের বিভিন্ন দাবি-দাওয়া পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় এসও (SO), এসআর (SR), এসই (SE), এএসএম (ASM), টিএসএম (TSM), আরএসএম (RSM) সহ বিক্রয় শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও মাগুরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিরা দেশের উৎপাদন ও বিপণন ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি হলেও অনেক ক্ষেত্রে তারা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। সরকারি চাকরির ন্যায় কিংবা অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মীদের মতো বিক্রয় প্রতিনিধিদের জন্যও নির্দিষ্ট সুযোগ-সুবিধা, চাকরির নিরাপত্তা, বীমা, অবসরকালীন সুবিধা এবং কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, বিক্রয় শিল্পকে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সকল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সভার মূল প্রতিপাদ্য ছিল— "ঐক্যই শক্তি, ঐক্যই বল"। এই স্লোগানকে সামনে রেখে বিক্রয় পেশাজীবীদের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে উপস্থিত প্রতিনিধিরা বিক্রয় শিল্পের সার্বিক উন্নয়ন ও পেশাজীবীদের কল্যাণে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে সাংস্কৃতিক সন্ধ্যা র মাধ্যমে অনুষ্টান এর পর্ব সমাপন করা হয়। সভাপতিত্ব করেন নির্বাচন পূর্বকালিন অস্থায়ী কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com