মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ভামিয়া খালের পাঁচ ছিদ্রের স্লুইস গেটটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। গত ১১ আগস্ট ২০২৬ থেকে শুরু হওয়া অমাবস্যার জোয়ারের চাপে বালুর বস্তার বাঁধ ভেঙে তীব্র বেগে নোনা পানি ঢুকছে। এতে ভামিয়া, পোড়কাটলা, দুর্গাবাটি ও দাঁতিনাখালি সহ প্রায় ৫০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।সুইচ গেটটি প্রায় এক বছর ধরে ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর দিকের অংশে বালিভর্তি জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধ দেওয়া হলেও সাম্প্রতিক বর্ষা ও অমাবস্যার জোয়ারের চাপে তা ধসে গেছে বর্তমানে উন্মুক্ত ও ভাঙা গেট দিয়ে প্রচণ্ড বেগে লোকালয়ে নোনা পানি প্রবেশ করছে। ভামিয়া, পোড়াকাটলা, দুর্গাবাটি ও দাঁতিনাখালি এলাকার বিস্তীর্ণ জনপদ প্রায় ৫০০ বিঘা মৎস্য চাষ প্রকল্প ও ঘের সম্পূর্ণ প্লাবিত হওয়ার আশঙ্কা গেটের কান্ট্রি সাইডের প্রায় ২০০ ফুট এলাকা মারাত্মক ভাঙনের মুখে রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ ও গেট মেরামত করতে হবে এলাকার সাধারণ মানুষ ও মৎস্য চাষীদের বাঁচাতে জরুরি ভিত্তিতে রিং বাঁধ বা বিকল্প সুরক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনীত হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।


