ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ডালিয়া ডিভিশনের আওতাধীন কৃষকদের চাহিদা অনুযায়ী সেচ প্রকল্পে নির্ধারিত সময়ের মধ্যে পানি

    admin
    February 28, 2026 8:34 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের আওতাধীন সকল সেচ ক্যানেলে চলমান বোরো মৌসুমে নির্ধারিত সময়ে সেচ পানি সরবরাহ নিশ্চিত করায় স্থানীয় কৃষকগণ সন্তোষ প্রকাশ করেছেন। কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ডালিয়া ডিভিশন কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে।
    ডালিয়া ব্যারেজের মাধ্যমে নিয়ন্ত্রিত পানি ব্যবস্থাপনার আওতায় প্রধান, শাখা ও উপ-শাখা সেচ ক্যানেলসমূহে পর্যায়ক্রমে পানি সরবরাহ প্রদান করা হচ্ছে। কোথাও কোথাও উন্নয়ন ও পুনর্বাসনমূলক কাজ চলমান থাকা সত্ত্বেও যেসব অংশে কাজ সম্পন্ন হয়েছে, সেসব এলাকায় কৃষকদের স্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে পানি সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। চলমান কাজের কারণে যাতে কৃষি কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছেন।
    যদিও কিছু স্থানে অবকাঠামোগত উন্নয়ন কাজের কারণে কাজের অগ্রগতি তুলনামূলক ধীরগতির পরিলক্ষিত হয়, তথাপি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া ডিভিশন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার ভিত্তিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। নির্বাহী প্রকৌশলীর সার্বক্ষণিক দিকনির্দেশনা ও নিবিড় তদারকির মাধ্যমে উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট মাঠকর্মীদের সক্রিয় অংশগ্রহণে সেচ ব্যবস্থাপনা কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হচ্ছে।
    কৃষকদের প্রকৃত চাহিদা, ফসলের ধরন এবং মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সেচ পানি বণ্টন করা হচ্ছে। যেসব ক্যানেল এলাকায় পানির চাহিদা তুলনামূলক কম অথবা ক্যানেলের উভয় পার্শ্বে অধিক পরিমাণে ভুট্টাসহ কম পানিনির্ভর ফসলের চাষাবাদ বিদ্যমান রয়েছে, সেসব স্থানে পরিকল্পিতভাবে পানি সরবরাহ সীমিত রাখা হয়েছে। কারণ অনাকাঙ্ক্ষিতভাবে পানি সরবরাহ করা হলে বিদ্যমান ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং কৃষকদের আর্থিক ক্ষতির ঝুঁকি সৃষ্টি হতে পারে।
    অপরদিকে, যেসব এলাকায় ব্যাপকভাবে বোরো ধান চাষাবাদ করা হয়েছে, সেসব অঞ্চলে কৃষকদের চাহিদা অনুযায়ী যথাসময়ে ও পর্যাপ্ত পরিমাণে সেচ পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এর ফলে কৃষকগণ নিরবচ্ছিন্নভাবে জমিতে সেচ প্রদান করতে পারছেন এবং চলতি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
    ডালিয়া ডিভিশনের আওতাধীন সেচ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নিয়মিত মনিটরিং, মাঠ পরিদর্শন, পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং কৃষকদের সাথে সমন্বয় সভা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভবিষ্যতেও কৃষি বান্ধব সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST