ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, লাখ টাকা সিকিউরিটির অভিযোগ

    admin
    August 25, 2025 5:31 pm
    Link Copied!

    সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

    ভালুকা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি বাজারে সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় জানা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করে দোকান বসানোর জন্য মোটা অঙ্কের অর্থ আদায় করত। বড় দোকানগুলোর জন্য ১ লাখ টাকা সিকিউরিটি এবং মাসিক ৮ হাজার টাকা ভাড়া নেওয়া হতো। অন্যদিকে, ছোট দোকানগুলো থেকে এককালীন ১০ হাজার টাকা সিকিউরিটি ও প্রতিদিন ২০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল।

    সোমবার (২৫ আগস্ট) সকালে ভালুকা উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন।

    অভিযানের সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ, ভালুকা মডেল থানার কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এবং সড়ক ও জনপদ ময়মনসিংহ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিন।

    সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়রা বলছেন, এই অভিযানের ফলে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য কমবে এবং এলাকার যানজট নিরসন হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST