আনিসুর রহমান মানিক (পঞ্চগড়)প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির ও হাওয়াজোত দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা, হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তানভীর প্রধান ও অ্যাডভোকেট মাহমুদুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভজনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবুর, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক—সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com