ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • *তোলা হলো না পুজার ফুল বৃদ্ধকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের আত্মসমপর্ণ*

    admin
    April 13, 2026 7:25 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা কক্সবাজার এ প্রতিদিন কোন না কোন উপজেলায় ঘটে চলছে নৃশংস হত্যাকাণ্ড, কখনো অজ্ঞাত লাশ, কখনো খন্ডিত লাশ, কখনো প্রকাশ্যে কখনো গোপনে ঘটে চলছে নিয়মিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে আজ আবারো নৃশংস ঘটনার স্বাক্ষী হলো জেলাবাসী। ভোরের আলো ফুটতে না ফুটতেই খবরের অংশ হলো সংস্কৃতির তীর্থভূমি খ্যাত রামু উপজেলা।

    কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে ভোরের নিস্তব্ধতা ভেঙে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। সোমবার (১৩) ভোর পাঁচটার দিকে প্রকাশ্যে কালু বড়ুয়া (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোরে বিহারের জন্য ফুল তুলতে বাড়ির বাইরে বের হন কালু বড়ুয়া। এ সময় অভিযুক্ত টাম্বু বড়ুয়া (প্রকাশ টাবু) হাতে ধারালো দা নিয়ে এলাকায় বাড়িঘর ও দোকানের সামনে ভাঙচুর চালাতে থাকে। হঠাৎ এমন তাণ্ডব দেখে কালু বড়ুয়া এগিয়ে গিয়ে কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন টাম্বু বড়ুয়া।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কোনো কথা না বলেই তিনি কালু বড়ুয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে তার বুকের ওপর বসে গলায় দা চালিয়ে জবাই করে হত্যা করেন। ঘটনাটি ছিল অত্যন্ত নৃশংস। যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

    ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত টাম্বু বড়ুয়া নিজেই একটি ছুরি নিয়ে আত্মসমর্পণ করেন। তবে স্থানীয়দের দাবি, আত্মসমর্পণের সময় তার হাতে থাকা ছুরিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র নয়। তাদের সন্দেহ, অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে এবং সেটি গোপন করার চেষ্টা করা হচ্ছে ।

    নিহতের ছেলে অসিম বড়ুয়া দাবি করেছেন, এ হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের ভাষ্য, টাম্বু বড়ুয়ার সঙ্গে কালু বড়ুয়ার আগে থেকে কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। হঠাৎ এমন নির্মম হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

    এদিকে, ঘটনা স্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়া। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পড়ে থাকা লাশ দেখে রামু থানাকে অবহিত করেন এবং ভিডিও ধারণ শুরু করেন। এ সময় প্রান্ত বড়ুয়া (ডংগ্লস) ও বাদল বড়ুয়া (বাদু) মরদেহ নিয়ে বিতর্কিত মন্তব্য করতে থাকেন। যা তার কাছে সন্দেহ জনক মনে হয়।

    উচ্ছ্বাস বড়ুয়ার অভিযোগ, তিনি ভিডিও ধারণ করতে গেলে ওই দু’জন উত্তেজিত হতে থাকে এবং তাকে জনসম্মুখে মারধর করেন ও তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন। পরে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, হামলাকারীরা আসামি পক্ষের লোক।

    পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

    স্থানীয়দের একাংশের সন্দেহ, টাম্বু বড়ুয়ার পাশাপাশি প্রান্ত বড়ুয়া ও বাদল বড়ুয়ারও এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকতে পারে।
    তাদের মতে, এসব সন্দেহ ভাজনকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

    এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে সাংবাদিকের ওপর হামলার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

    রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ নিশ্চিত করেছেন, অভিযুক্ত টাম্বু বড়ুয়া প্রকাশ টাবুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST