
মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি//
শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বাসিন্দা আব্দুল জলিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর আমরুল ইউনিয়ন শাখার সদস্য পদসহ দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করেছেন।
এক বিবৃতিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি দলের দুঃসময়ে মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং একজন নিবেদিত কর্মী হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততা, জীবিকা নির্বাহের তাগিদ এবং নানাবিধ বাস্তব কারণে পূর্বের ন্যায় দলীয় কার্যক্রমে নিয়মিত সময় দিতে পারছেন না।
তিনি আরও বলেন, বড় ভাইদের আহ্বানে সাড়া দিতে না পারায় তিনি বিব্রতবোধ করেন। এ প্রেক্ষাপটে সম্পূর্ণ নিজ ইচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে দল এবং দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিবৃতিতে তিনি দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং সবার প্রতি শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com