
ইব্রাহিম হোসেন হাকিমপুর( দিনাজপুর) প্রতিনিধি //
দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে আমন ধানের ফসল ঘরে তোলার পর রবি শষ্যের চাষাবাদে ব্যস্ত সময় পার করেছে কৃষকরা।
আজ ২ জানুয়ারি সকাল ১১টায় হাকিমপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মাঠে রবি শষ্য ও আলু পরিচর্যার কাজ করছে কৃষকরা।
কেউ রবি শষ্যের গাছে পোকা- মাকড় দমনে বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ প্রয়োগ করছেন, কেউ আবার আলুর গাছের চারা নিরানি দিচ্ছেন, আবার অনেকে আলুর গাছে স্যার ও পানি দিচ্ছেন।
কৃষকরা বলেন, এবারে আমাদের রবি শষ্যের গাছের চারা অনেক ভালো হয়েছে, আমরা প্রতিনিয়ত গাছের পরিচর্যা করে যাচ্ছি ভালো ফসল লাভের আশায় বিভিন্ন ধরনের সার,কীটনাশক ওষুধ প্রয়োগ করে যাচ্ছি।
তারা আরও বলেন, অনেক কষ্ট করে চাষাবাদ করলেও ন্যায্য মজুরি আমরা পাই না, রবি শষ্যের দাম স্বাভাবিক থাকলে আলুর দাম নেয়। যা আগামী বছর আলুতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, এবারে দাম বেশি পাওয়ার আশায় ভাগ্যের পরিবর্তন চান স্বল্প আয়ের কৃষকরা।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিব হোসেন বলেন, হাকিমপুর উপজেলায় প্রায় সব গ্রামের কৃষকেরা প্রতি বছরের ন্যায় ররি শষ্যের চাষাবাদ হিসেবে আলু ও সরিষা চাষাবাদ করেছেন, সকলের ফসল অনেক ভালো হয়েছে, আমরা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি,পোকামাকড় আক্রমণ কম হওয়ায় এবারে মৌসুমে ভালো ফসল হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com