ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে অসহায়য় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান

    admin
    February 3, 2026 8:37 pm
    Link Copied!

    ওসমান গনি, দীঘিনালা প্রতিনিধি

    শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং আত্মমানবতার সেবায় বাংলাদেশ, সেনাবাহিনী মানবিক সহায়তার বার্তা নিয়ে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ
    সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, ঢেউটিন ও উপহার সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা জোন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে দীঘিনালা জোন সদরে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি।

    সহায়তা কার্যক্রমের আওতায় অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি জীবিকা নির্বাহে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন এবং বসতঘর সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কোয়ার্টার মাস্টার শেখ সাব্বির আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

    এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

    স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন মানবিক সহায়তা অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST