
ওসমান গণি, দীঘিনালা প্রতিনিধি//
খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের উদ্যোগে কঠিন চীবর দান উপলক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬অক্টোবর) দীঘিনালা সেনা জোনে সাম্প্রতিক পরিস্থিতি এবং কঠিন চিবরদান অনুষ্ঠান উপলক্ষে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় মতবিনিময় সভায় জোন কমান্ডার লে কর্নেল ওমর ফারুক পিএসসি , বলেন, শান্তি পূর্ণ ভাবে কঠিন চীবরদান উৎসব পালনে সবাইকে আহবান জানান, কঠিন চীবর দান উদযাপনে সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবরদান পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মো সোহেল রানা। এছাড়া দীঘিনালা উপজেলায় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com