পারভেজ সরকার, দেবিদ্বার (কুমিল্লা) থেকে//
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেবিদ্বারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সন্তান ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সির নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com