
আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন তাপস। দোয়া মাহফিল সঞ্চালনা করেন সদস্য সচিব জনাব মনিরুজ্জামান মানিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আনিসুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকিরুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাহেব আলী, সদস্য সচিব আতিকুর রহমান বাঁধন, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য মো: শোয়েব আলী সবুজসহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com