মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম প্রতিনিধি
দেশে এখন ভোটের হাওয়া বইছে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাই ছোট বড় রাজনৈতিক দলগুলো মাঠে নেমে পড়েছে ভোটের আশায়। সম্ভাব্য প্রার্থীরা এলাকার বিভিন্ন অনুষ্ঠানে ইতিমধ্যে যাওয়া আসা শুরু করে দিয়েছে তার ফাঁকে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে প্রার্থীরা।
আগামী নির্বাচন কঠিন হবে সেই কথা মাথায় রেখে প্রার্থীরা কৌশলে আগাচ্ছে নির্বাচনী প্রচারণায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিছু কিছু জায়গায় তাদের প্রার্থীর নাম ঘোষণা করলেও তা এখনো ফাইনাল হয়ে উঠেনি। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে দেশের ৩০০ আসনের প্রার্থীর নামের তালিকা রয়েছে যে কোন সময় সেটা প্রকাশ হতে পারে। ভালো ইমেজের প্রাপ্তি এবং ত্যাগী নেতাদের এখানে মূল্যায়ন করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়। আগামী নির্বাচনে ক্লিনি ইমেজের প্রার্থীদেরকে বাছাই করতেছে স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচনী মাঠ গরম করতে সকল দলের নির্দেশনা মেনে সম্ভাব্য প্রার্থীরা জনগণের চোখে পড়ার জন্য ইতিমধ্যে মাঠে রয়েছে। আগামী নির্বাচন নিয়ে জনগণের উৎসাহ উদ্দীপনার যেন শেষ ভোটাররা প্রস্তুত রয়েছে ভোট প্রদানের জন্য। যেহেতু দীর্ঘ সময় ভোটের বাইরে ছিল বিশেষ করে তরুণরা আগামী নির্বাচনে অধিক উৎসাহ নিয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছে।
তবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই বলে প্রায় সবার মতামত। দেশের আইনশৃঙ্খলার অবনতি এবং হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটায় সাধারণ জনতা এখন একটা রাজনৈতিক সরকারের আশা করে তাদের দাবি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করা হলে দেশের সকল অসংগতি দূর হবে। তাই সুস্থভাবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে একটি রাজনৈতিক সরকার এবং এটার কোন বিকল্প নাই। জনসাধারণের কাতারে এসে কাজ করার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক সরকার শতভাগ প্রয়োজনীয়তা বিষয় এতে স্বচ্ছ রাজনীতিবিদরা স্বচ্ছ ভোটের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করলে জনগণের ভাগ্য ফিরিয়ে আনতে পারে।
াজনীতিবিদরা ও আশা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই তাই যথাসময়ে নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে বলে সকল পর্যায়ের রাজনীতিবিদদের আশা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com