
আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:
দৈনিক বগুড়া পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায়
আলো ছায়া সিনেমা হলের নিউজ পয়েন্ট অফিসে এ অনুষ্ঠিত হয়।আরিফুল ইসলাম ইরান দৈনিক বগুড়ার জেলা প্রতিনিধি অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির ১নং সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।
সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন–এর জেলা প্রতিনিধি সরকার হায়দার।
সিনিয়র সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টিভির প্রতিনিধি ইনসান।দৈনিক স্বাধীন ভোরের আনিসুর রহমান মানিক, এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ দৈনিক বগুড়া পত্রিকার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com