এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জান্নাত আইরিন (১০) নামের এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৮ট টা ৩০ মিনিটের দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গয়াল মারা তেইল্যার বিল এলাকায় হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।
নিহত আকরিদা জান্নাত আইরিন (১০) স্থানীয় গয়াল মারা ইবতেদায়ী দাখিল মাদরাসার চতুর্থ শ্রেনীর ছাত্রী। সে প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির কন্যা বলে জানা গেছে। এমন আকস্মিক শিশুর মৃত্যুতে পুরো পরিবার হত বিহ্বল হয়ে পড়েন, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


