মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মানবিকতা ও ন্যায়পরায়ণতার কারণে তিনি ইতিমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
ওসি আতিকুল ইসলাম বলেন, ধুনট উপজেলাকে মাদকমুক্ত করে গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ আমি সর্বদা কাজ করে যাব। মাদক একটি মৃত্যুমুখী ফাঁদ; মাদকের জন্য মানুষ চুরি, ছিনতাই, খুনসহ নানা অপরাধে লিপ্ত হয়। তাই আমি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় ধুনট থানা থেকে মাদক নির্মূল করতে চাই।
থানায় আগত ভুক্তভোগীদের অভিযোগে তিনি তাৎক্ষণিকভাবে যথাযথ পরামর্শ ও আইনগত সহায়তা প্রদান করেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছেন। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। তার নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন।


