
মো:সিপাউর রহমান,কুলাউড়া,উপজেলা,প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুলাউড়ার মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম ফেরদাউস । এ সাফল্যের মধ্য দিয়ে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
এর আগে ফাযিল ও কামিল স্তরের মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পর্যায়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায়
উপস্থিত বক্তৃতায় (রচনা) অংশ নিয়ে জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছিলেন জাহিদুল জেলার পর এবার বিভাগীয় পর্যায়ে সে প্রথম স্থান অধিকার করেছে।
১২ নভেম্বর (বৃহস্পতিবার)
সিলেট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায়
নজরুল বর্ষ উদযাপন কমিটির আহবায়কের সভাপতিত্বে ও নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিবের পরিচালনায়
নজরুল সম্পর্কিত উপস্থিত বক্তৃতা জেলায় শ্রেষ্ঠ আটজন প্রতিযোগিকে নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়। সেখানে কুলাউড়ার মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম ফেরদাউস শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
আগামী ১৭ নভেম্বর
সকাল ৯ টায় বাংলাদেশ জাতীয় যাদুঘর শাহাবাগ অডিটোরিয়ামে
বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী জাহিদুল ইসলাম জানান, আমার খুবই আনন্দ লাগছে উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছি। এই অর্জন শুধু একা আমার নয় এখানে মা-বাবা এবং শিক্ষকবৃন্দের অবদান অনেক বেশি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com