উজ্জ্বল রায়, নড়াইল জেলা: প্রতিনিধি:
নড়াইল জেলার সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। পুলিশ সুপার প্রথমে সদর থানা পরিদর্শনকালে থানার অফিসার-ফোর্স ও থানার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে কথা বলেন।
সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ি চত্বর ঘুরে দেখেন। এ সময় পুলিশ সুপার ফোর্সদের আবাসন ব্যারাক, খাবার মেস সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com