মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//
ঝালকাঠির নলছিটিতে জমি বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের হয়েছে। শনিবার সকালে সুবিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রাসেল সরদার, কৃষকলীগ সম্পাদক নজরুল মোল্লা, আওয়ামী লীগ নেতা রাজ্জাক সরদারসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তারা দা, রামদা ও লাঠি-সোটা দিয়ে মাদরাসা শিক্ষক নাজমুল ইসলাম, কুয়েত প্রবাসী শাহাদাৎ হোসেন ও শ্রমিকদল কর্মী আবুল বাশারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
আহতদের নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com