
মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিনব্যাপী একটি ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নলছিটি পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রী মেডিকেল ক্যাম্পে ব্লাড সুগার, ব্লাড গ্রুপ, চোখ পরীক্ষা করানো হয়। এ সময় অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
ফ্রী মেডিকেল ক্যাম্প নিয়ে নলছিটি যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন শাহীন তার বক্তব্যে বলেন, জনাব তারেক রহমানের ৩১ দফার আলোকে কেন্দ্র ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
এ সময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু সহ উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com